এক যুগ পরে সরাসরি ভোটে পোশাক রপ্তানিকারকদের সংগঠন পরিচালক পদে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন ‘প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স’ প্যানেল জয়ী হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিকেএমইএ ঢাকা ও নারায়ণগঞ্জ কার্যালয়ে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদে ৩৮ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে ‘প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স’ প্যানেল থেকেই অংশ নেন ৩৫ জন। দুই বছর মেয়াদী পর্ষদের সভাপতি, নির্বাহী সভাপতি, সাত সহ-সভাপতি ও পরিচালক পদের নির্বাচন করা হবে। কে কোন দায়িত্বে আসছেন […]