চট্টগ্রামে দ্রুতই ছোট হচ্ছে পরিবার। গেল ৪০ বছরে জেলায় প্রায় এক তৃতীয়াংশ কমেছে পরিবারের আকার। এরমধ্যে সর্বশেষ ১১ বছরে পরিবারের আকার কমেছে ১৩ দশমিক ৮২ শতাংশ। জেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্যানুযায়ী ১৯৮১ সালে চট্টগ্রামে গড়ে প্রতিটি পরিবারে সদস্য সংখ্যা ছিল ৫ দশমিক ৯৪ জন। ৪০ বছরের ব্যবধানে তা কমে নেমেছে ৪ দশমিক ২৪ জনে। ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনার চট্টগ্রাম জেলা প্রতিবেদনে প্রকাশিত তথ্য বলছে, ১৯৮১ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ১০ বছরের ব্যবধানে গড়ে পরিবারের সদস্য সংখ্যা কমেছে ০ […]