চট্টগ্রামে ফের ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তবে এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন। নগরীর তুলনায় গ্রামাঞ্চলেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। অথচ সেসব এলাকায় মশা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কিংবা জনসচেতনতা কার্যক্রম প্রায় নেই বললেই চলে। ফলে দিনে দিনে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এমনিতে উপজেলাগুলোতে স্বাস্থ্যসেবা সীমিত। এর মধ্যে মশকনিধন বা ওষুধ ছিটানোর কার্যকর উদ্যোগও চোখে পড়ছে না। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত সাত মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৬৩ জন। এর মধ্যে […]