চট্টগ্রাম রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ইরানের ইস্পাহানে কারখানায় হামলা, নিহত ১৫

ইরানের ইস্পাহানে কারখানায় হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মার্চ, ২০২৬ | ১২:৩৯ অপরাহ্ণ

ইরানের কেন্দ্রীয় শহর ইস্পাহানের একটি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। হামলার সময় শ্রমিকরা কারখানার ভেতরে কাজ করছিলেন।

 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার হিটিং ও কুলিং যন্ত্রপাতি তৈরির একটি কারখানায় এ হামলা হয়। এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হয়েছে।

 

এই হামলা এমন সময় হয়, যখন ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের ১৫তম দিন চলছিল। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ে অন্তত ১,৪৪৪ জন নিহত এবং সাড়ে ১৮ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

 

সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন শহর বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

 

গত ৮ মার্চ ইস্পাহানে গোলাবর্ষণে রাশিয়ার কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু কর্মী আহত হন। রাশিয়া এই হামলাকে আন্তর্জাতিক নিয়মের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট