খাগড়াছড়ির রামগড়ে বিয়ের দাওয়াতে এসে গ্রেপ্তার হলেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতা।
শুক্রবার (১ মে) রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) ও সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক (২৭)।
জানা গেছে, এক যুবলীগ নেতার মেয়ের বিয়ের দাওয়াতে এসেছিলেন ওই তিন নেতা। বৃহস্পতিবার রাতে কনের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগদান শেষে তারা নিজ নিজ বাসায় রাত্রিযাপন করছিলেন। শুক্রবার দুপুরে বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও পুলিশ ভোরেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএইচ





















