চট্টগ্রাম শনিবার, ০২ মে, ২০২৬

সর্বশেষ:

খাগড়াছড়িতে মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

২ মে, ২০২৬ | ৩:১৭ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ঘরের পানির মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফরহাদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার লেবুছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ মহালছড়ি উপজেলার ৭নং লেবুছড়ির মো. আজিবর রহমানের ছেলে। মো.ফরহাদ গত একমাস পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়িতে পানির মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, নিহতের লাশ খাগড়াছড়ি হাসপাতালে রয়েছে। মৃত্যুটি কিভাবে হয়েছে খতিয়ে দেখছি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট