চট্টগ্রাম শনিবার, ০২ মে, ২০২৬

সর্বশেষ:

চুলায় বসানো গরম পানিতে ঝলসে আহত শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

২ মে, ২০২৬ | ৪:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় রান্না ঘরের চুলায় বসানো গরম পানিতে ঝলসে আহত শিশু হামিম বিন হোসেন (৫) মারা গেছে।

শনিবার (২ মে) ভোররাতে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শিশু হামিম বিন হোসেন রায়পুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের ছেলে।
এর আগে (২৭ এপ্রিল) সোমবার সন্ধ্যা ৭টায় রান্না ঘরের চুলা থেকে অসাবধানতাবসত চুলায় বসানো গরম পানি পড়ে শিশু হামিমের শরীর ঝলসে যায়। এর ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

হামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই মো. কুতুব উদ্দিন। তিনি বলেন, হামিম গরম পানিতে ঝলসে যাওয়ার কথা শুনে তার বাবা মো. হোসেন দুর্ঘটনার পরের দিন সৌদি আরব থেকে দেশে চলে আসেন। শত চেষ্টা করেও ছেলেকে বাঁচানো গেল না। লাশ নিয়ে তারা ঢাকা থেকে চট্টগ্রামের পথে রওনা দিয়েছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট