খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলমসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ ও মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল জলিলের নাম জানা গেছে। অপরজনের নাম জানা যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, আওয়ামী লীগ নেতা মো. দিদারুল আলমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ
















