চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারী বাজার থেকে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

হাটহাজারী বাজার থেকে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

২ আগস্ট, ২০২৬ | ৭:১৬ অপরাহ্ণ

হাটহাজারীতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির সময় ৯০ কেজি মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 

রবিবার (২ অগাস্ট) উপজেলার সরকার হাট মাছ বাজার থেকে এসব মাছ জব্দ করা হয়।

 

জানা যায়, নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির খবর পেয়ে উপজেলা ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান মাছ বাজারে অভিযান পরিচালনা করেন।

 

এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও বিধিমালা ১৯৮৫ অনুযায়ী আফ্রিকান মাগুর মাছের চাষ ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকায় মোবাইল কোর্ট এই ৯০ কেজি মাছ জব্দ করে। দুজন বিক্রেতাকে বিধিমালা ১৮ অনুসারে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট