চন্দনাইশে মাদকসহ গতকাল শনিবার স্থানীয় জনতার হাতে আটক ২ তরুণকে পুলিশ ২ বছর আগে ২০২৪ সালের রাজনৈতিক গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
রবিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া গতকালের আটকের ভিডিও চিত্রে দেখা যায়, স্থানীয় জনতা বরমার বাইনজুরী এলাকা থেকে শনিবার (১ আগস্ট) মধ্যরাতে ২ তরুণকে আটক করে। ভিডিওতে উপস্থিত জনতার সাথে পুলিশের কথোপকথন থেকে জানা যায়, আটককৃতদের কাছে মাদকদ্রব্য পাওয়া গিয়েছে।
বরমা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য আনিসুর রহমান চৌধুরী জানান, গতকাল ১ আগস্ট মধ্যরাতে কানাইমাদারীর ২ জনকে স্থানীয়রা আটক করে, তাদের কাছ থেকে ইয়াবা পাওয়া গিয়েছে। কত পিস পাওয়া গেছে তিনি জানেন না বলে জানান।
তবে চন্দনাইশ থানা পুলিশ আটককৃত কানাইমাদারী এলাকার জামশেদ আলম (২২) ও মেহেদী হাসান সিফাত (২৩)-কে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বরের ঘটনার একটা রাজনৈতিক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
মাদকসহ জনতার হাতে আটক হওয়ার পরও রাজনৈতিক মামলায় চালান দেওয়া প্রসঙ্গে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, তাদের কাছে কোনো ইয়াবা পাওয়া যায়নি। তবে তারা স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী এবং দক্ষিণ জেলা যুবলীগের মিজানের সাথে তাদের ছবি থাকায় রাজনৈতিক মামলায় চালান দেওয়া হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ















