চট্টগ্রাম সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

হরমুজ প্রণালি আর ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরবে না: ইরান

হরমুজ প্রণালি আর ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরবে না: ইরান

অনলাইন ডেস্ক

৩ আগস্ট, ২০২৬ | ১২:৩৭ পূর্বাহ্ণ

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন হরমুজ প্রণালি আর কখনোই ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরে যাবে না ।

 

ইসমাইল বাঘাই বলেছেন, এই জলপথ নিয়ে ইরান ও ওমানের মধ্যে বর্তমানে যে আলোচনা চলছে, তার সঙ্গে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ করার কোনও সম্পর্ক নেই।

তিনি বলেন, মূলত যুক্তরাষ্ট্রের নাশকতা এবং ইরানের ওপর তাদের আরোপিত নৌ-অবরোধের কারণেই এই প্রণালি বন্ধ হয়েছিল।

মুখপাত্র জানান, ওমানের সঙ্গে এটি একটি দ্বিপক্ষীয় আলোচনা। তিনি বলেন, আমাদের স্বার্থ রক্ষা করবে এমন একটি মেকানিজমে পৌঁছানোর জন্য আলোচনার এই বিষয়টি নতুন কিছু নয়, বরং দীর্ঘদিন ধরেই এটি চলে আসছে।

 

বাঘাই স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ইরান দেশের স্বার্থ ও উদ্বেগের ওপর ভিত্তিতে কাজ করে। অন্যদের হুমকি ও ভয়ভীতি দেখানোর প্রভাবে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করবে না।

 

তিনি আরও বলেন, অন্য পক্ষগুলোর হুমকি ও সংবাদমাধ্যমের চাপের মুখে ইরান তার অবস্থান থেকে একচুলও পিছু হটবে না।

সূত্র: আল জাজিরা

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট