চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে লোহাগাড়া জামাতের গণমিছিল

জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে লোহাগাড়া জামাতের গণমিছিল

লোহাগাড়া সংবাদদাতা

১ আগস্ট, ২০২৬ | ১০:৪৪ অপরাহ্ণ

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশে করেছে লোহাগাড়া উপজেলা জামায়েত ইসলামী।

 

শনিবার (১ আগষ্ট) বিকেলে উপজেলার গ্র্যান্ড মাসাবি রেস্টুরেন্ট চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে বটতলী মোটর স্টেশনের বেস্ট চৌধুরী প্লাজার সামনে গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

 

সমাবেশে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, উপজেলা জামাতের নায়েবে আমীর অধ্যাপক আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান, পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খ ম আব্দুল হামিদ, কর্মপরিষদ সদস্য কাজী মাওলানা নুরুল আলম, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, বিশিষ্ট ব্যবসায়ী নেতা নুরুল ইসলাম সিকদার, সমাজসেবক কাজী জসীমউদ্দীন প্রমুখ।

 

সমাবেশে জামায়েত নেতা অনতিবিলম্বে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এবং জুলাইয়ে গণহত্যাকারীদের বিচার করা না হলে দেশব্যাপী গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট