চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাজস্থলীতে যুবলীগের সভাপতি আটক

রাজস্থলীতে যুবলীগের সভাপতি আটক

রাজস্থলী সংবাদদাতা

২ আগস্ট, ২০২৬ | ১০:০১ অপরাহ্ণ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মাসুম তালুকদার প্রকাশ ছোট মাসুমকে আটক করা হয়েছে।  রবিবার (২ আগস্ট )  বিকাল পাঁচ টার দিকে নিজ বাড়ি থেকে চন্দ্রঘোনা থানার পুলিশ তাকে আটক করে।

 

এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহম্মেদ । তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসুমকে গ্রেফতার করেছে। ৫ টায় থানায় আনা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও মাদক সম্রাট । পুলিশের বরাদ দিয়ে জানাযায় তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও মামলা আছে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেননি ওসি। তাকে রাঙ্গামাটি সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।

 

পরিবারের সদস্যদের দাবি, বিকাল পাঁচ টায় তার নিজ বাড়ি থেকে মাসুমকে তুলে নিয়ে যায় চন্দ্রঘোনা থানার পুলিশ। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট