কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে নুরুল হাসান (২৭) নামে এক যুবককে ১৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উখিয়া উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের টিএনটি মোড় এলাকায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল হাসান উখিয়া উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।
এ ঘটনায় পুলিশ পরিদর্শক সুব্রত গোলদার বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ















