চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি বনভূমি উচ্ছেদ অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের একাধিক সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কোদালা বিটে অভিযান পরিচালনাকালে রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের ওপর এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার বন বিভাগের প্রতিনিধি দল কোদালা বিটের ‘শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক’ রাঙ্গুনিয়ার পার্কিং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত দুটি ঘর ও ঘেরা-বেড়া উচ্ছেদ করে। এই অভিযানে প্রায় ৫ একর […]