চট্টগ্রাম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৭৯ ছাত্র বার্ন ইনস্টিটিউটে

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৭৯ ছাত্র বার্ন ইনস্টিটিউটে

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২৬ | ১০:১২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
 
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
 
 
 
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে আসা ৭৯ জনের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন—আজিজুল ইসলাম সিয়াম (১৪), ইউসুফ (২০), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
 
অসুস্থ আরও ৫৯ জনের নাম জানা গেছে। তারা হলেন—নাঈমুল ইসলাম (১৫), তানভীর (২১), নাঈম (১৫), হাসনাত (২২), আবিদ (১৭), আশরাফুল (১৭), লাবিব (২২), হেমায়েত (২৩), আবদুল্লাহ (১৪), মঈনুল ইসলাম (২০), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), রাশেদ (১৮), আয়াতুল্লাহ (১৭), ফয়জুল্লাহ (১৪), বায়েজীদ (১৬), আমিনুল্লাহ (১৮), নাজমুল (১৬), মেরাজ (১৮), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), মঈনুল (২০), তানভীর (১৮), আলী আমিন (১৭), জুবায়ের (১৭), রাকিব (১৭), ইউসুফ (২০), আবদুল্লাহ (১৩), রিফাতুল্লাহ (২৯), লোকমান (২৭), মোহাম্মদ (২১), হুজাইফা (১৯), আলীহাসান (২৪), সিরাজ (২৫), রেদোয়ান (১৬), তাফসীর (১৪), রাকিবুল (২২), ইসমাইল (২১), আবদুস শাকিল (১৫), মাহফুজ (১৮), আবু বক্কর (২১), আবদুল্লাহ রায়হান (১৭), মুজাহিদ (১৭), হাবিব (১৬), শিহাব (১৫), আরিফ (১৬), সোহেল (২০), কামরুল (১৮), তারিকুল (১৭), মামুন (১৯), শরীফ (১৮), ইমন (১৭), রাকিব হাসান (১৫), নাসির (১৪), রুহান (১৬), ফাহিম (১৭), ইকবাল (১৮), সাইফুল (১৬) ও রাফি (১৫)।
 
 
 
 
উদ্ধারকারীদের বরাতে ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এ পর্যন্ত এই দুর্ঘটনায় ৭৯ জন মাদ্রাসা শিক্ষার্থী আমাদের কাছে এসেছেন। এর মধ্যে একজনেরও শরীরের কোথাও দগ্ধ হয়নি, তবে ধোঁয়ায় অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই ৭৯ জনের মধ্যে ৬৩ জনকে আমরা হাসপাতালে ভর্তি করেছি এবং ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি।
 
হাসপাতালে ভর্তি ৬৩ জন শিক্ষার্থীর মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তাদের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে এবং বাকি তিনজন আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের মতে, আগামী ৭২ ঘণ্টা না গেলে তাদের শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
 
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নেভানো হয়। পাঁচতলা মাদ্রাসা ভবনের দোতলায় এই আগুন লেগেছিল।
 
মাদ্রাসা ভবনটির দোতলায় লাইব্রেরি ছিল বলে হাসপাতালে আসা ছাত্ররা জানিয়েছেন। আগুনে লাইব্রেরিটি পুড়ে গিয়েছে।
 
পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট