পবিত্র রমজানুল মুবারক এসে গেছে। আর এ মাসে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রোজা রাখা মুসলমানদের ওপর ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ‘হে মুমিনগণ! তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীরুতা অবলম্বন করতে পারো।’ (সুরা বাকারা, আয়াত ১৮৩)। রোজা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম। রোজাদারের সবচেয়ে আনন্দের মুহূর্ত ইফতারের সময়। সারাদিনের রোজার ক্লান্তি ও অবসাদ দূর করে যখন মোমিন বান্দা ইফতার করে তখন তাদের মনে অপার্থিব আনন্দ-উচ্ছ্বাস নিয়ে আসে। […]