কক্সবাজারের টেকনাফে দুই হাজার ইয়াবাসহ নুরুল আমিন (১৮) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।
শনিবার (২ মে) শীলখালী উখিয়া ৬৪ বিজিবির অস্থায়ী চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাকে আটক করা হয়। আটক নুরুল আমিন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ই-৮ এর বাসিন্দা মো. ইউসুফের ছেলে।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টের সামনে আসলে কর্তব্যরত বিজিবি তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে প্রাইভেটকারে থাকা ওই রোহিঙ্গা যুবকের কাছ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ





















