কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস লাগিয়ে তানজিম তাসনোভা তাপসি (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
শনিবার (২ মে) বিকাল ৪ টার দিকে উপজেলার মগনামা ইউপির পশ্চিম মটকাভাঙা কুমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাপসি মগনামা শাহ রশিদীয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী এবং একই এলাকার আবু ছৈয়দের মেয়ে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেন, গলায় ফাঁস দেয়া এক দাখিল পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কেন আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ





















