চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার একাংশের উদ্যোগে শীতার্ততের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার কেরানিহাটে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক মুজিবুর রহমানের অর্থায়নে দুস্থ ও নিম্নআয়ের মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকে দাবি করে উপস্থিত নেতাকর্মীরা বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করাই আমাদের লক্ষ্য। আগামী দিনগুলোতেও এ ধরনের মানবিক […]