ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সম্প্রতি নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার ফলে ৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এবং অন্তত ১১০ জনকে সতর্কতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । এই ভাইরাসটি মূলত শূকর ও বাদুড় থেকে মানুষের শরীরে ছড়ায় এবং এটি সংক্রামিত খাবার বা আক্রান্ত ব্যক্তির মাধ্যমেও ছড়াতে পারে। নিপাহ ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৪০ থেকে ৭০ শতাংশ, অথচ বর্তমানে এর কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা ওষুধ নেই । উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় থাইল্যান্ড এবং নেপালের বিমানবন্দরে পশ্চিমবঙ্গ থেকে আসা যাত্রীদের জন্য কঠোর স্ক্রিনিং ও নজরদারি […]