চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ট্রাক বোঝাই লবণের নীচে কোটি টাকার ইয়াবা,গ্রেপ্তার ২

লবণ মালিকসহ আটক ২

লবণবোঝাই ট্রাকে ‘দুই বস্তা’ ইয়াবা কক্সবাজারে

টেকনাফ সংবাদদাতা

১৪ মে, ২০২৬ | ৭:০৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে লবণবোঝাই একটি ট্রাকে করে ঢাকায় পাচারকালে ১ লাখ ইয়াবা জব্দ করেছে র‌্যাব।

 

 

গতকাল বুধবার (১৩ মে) দিবাগত রাতে সাবরাং ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা জব্দ করা হয়। এ সময় ট্রাকের হেলপারসহ ২ জনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

 

 

আটকরা হলেন- ট্রাকের হেলপার কাদের, সাবরাং এলাকার বাসিন্দা ও পরিবহনকৃত লবণের মালিক নুর মোহাম্মদ।

 

 

অভিযান পরিচালনা করেন র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১’র কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) নুরুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) সোহেল রানা।

 

 

নুরুজ্জামান বলেন, সাবরাং এলাকা দিয়ে একটি মাদক চক্র লবণবোঝাই ট্রাক ব্যবহার করে ইয়াবার চালান ঢাকায় পাচারের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সাবরাং ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ট্রাকটি থামানো হয়। পরে ট্রাকে থাকা লবণের নিচে দুটি বস্তা থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

 

 

স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) সোহেল রানা বলেন, মিয়ানমার সীমান্তঘেঁষা দুর্গম এলাকা এবং পণ্যবাহী পরিবহনকে কাজে লাগিয়ে সক্রিয় রয়েছে একাধিক মাদক সিন্ডিকেট। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে পাচারকারীরা কৌশল পাল্টে আরও গোপন পদ্ধতি ব্যবহার করছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

পূর্বকোণ/কায়ছার/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট