হিমালয়কন্যা খ্যাত নেপালের সাধারণ নির্বাচনে জেন-জি ঝড়ে নাটকীয় রাজনৈতিক পালাবদল হতে চলেছে। বড় চমক নিয়ে আসছেন র্যাপার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দেশটির নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফল অনুযায়ী, তার নেতৃত্বাধীন মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) পার্লামেন্ট নির্বাচনে বিপুল বিজয়ের পথে রয়েছে। শনিবারের ভোট গণনা শেষে দেখা গেছে, গত বছর ছাত্র আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনে তরুণ প্রজন্মের ব্যাপক সমর্থন পেয়েছেন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ। নির্বাচন কমিশনের তথ্যমতে, ২৭৫ আসনের পার্লামেন্টের নিম্নকক্ষে (হাউস […]