চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বায়েজিদে পৃথক অভিযানে অস্ত্রসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেপ্তার

বায়েজিদে পৃথক অভিযানে অস্ত্রসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৬ | ৭:১৪ অপরাহ্ণ

বায়েজিদে পৃথক ২ অভিযানে অস্ত্রসহ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৩ মে) দিবাগত রাতে চক্রেসো কানন আবাসিক ৪নং রোড ও  রৌফাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম।

 

 

গ্রেপ্তাররা হলেন- মো. হাসান প্রকাশ হাসান (২৮), মো. মঈন উদ্দিন (২৫),  মো. ইয়াছিন আরাফাত (২১),  মো. নয়ন (২০),  আরিফুর রহমান বাবু (২০),  মো. সম্রাট (৩০), মো. রবিউল হোসেন (২৪), জাহিদ হাসান (২৮), মো. রাজু (৩০), মো. রকিবুল হাসান (২৪), আব্দুর রহমান ভুট্টো মিয়া (৩২)।

 

 

তিনি জানান, পৃথক ২টি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ১১ জন ডাকাত দলের সদস্য গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে  ২টি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি শক মেশিন, ১টি স্টিলের চাপাতি, ২টি স্টিলের ছুরি, ১টি লোহার কাটার উদ্ধার করা হয়।

 

 

উল্লেখ্য, গ্রেপ্তার আসামি রকিবুল হাসান (২০) এর বিরুদ্ধে ১টি মাদক মামলা, মো. হাসান প্রকাশ হাসান (২৮) এর বিরুদ্ধে ডাকাতি ও খুনসহ ৩টি মামলা, মো. সম্রাট (৩১) এর বিরুদ্ধে মাদক, চুরি ও অস্ত্র আইনে ৩টি মামলা, মো. রবিউল হোসেন (২৪) এর বিরুদ্ধে চুরি ও ডাকাতির ২টি মামলা, জাহিদ হাসান (২৪) এর বিরুদ্ধে ডাকাতির ২টি মামলা, মো. রাজু (৩৪) এর বিরুদ্ধে ডাকাতির ১টি মামলা আছে।

পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট