চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ৩টায় উপজেলার কালাউজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়। জান্নাতুল ফেরদৌস একই এলাকার নাজিম উদ্দীনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন কলাউজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম উদ্দীন।
জানা গেছে, পরিবারের সদস্যরা জান্নাতুল ফেরদৌসকে বাসায় রেখে সকালে ফসলি জমিতে কাজ করতে যান। তারা কাজ শেষে বাড়িতে ফিরে দেখে জান্নাতুল ফেরদৌসের রুমে তালা লাগানো। ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের নিয়ে ঘরের দরজা ভেঙে দেখেন, জান্নাতুল ফেরদৌসের মরদেহ ওড়না প্যাঁচানো অবস্থায় বাড়ির ছাদের সাথে ঝুলানো।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।
পূর্বকোণ/কায়ছার/এএইচ
















