দিনাজপুরের বিরামপুরে নবান্ন উৎসবের শাড়ি চাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর হাতে থাকা পিঁড়ির আঘাতে স্বামী হাফিজুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কুঁচিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক। স্থানীয়রা ও পুলিশ জানায়, সকালে নবান্ন উপলক্ষে স্ত্রী রেহেনা বেগম স্বামী হাফিজুল ইসলামের কাছে নতুন শাড়ি কেনার আবদার করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে রেহেনা […]