বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন- প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩টি আসনে, তার বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমাদানকারীরাই দলীয় প্রার্থী হবেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সালাহ উদ্দিন বলেন, যেহেতু বেগম জিয়ার মৃত্যু হয়েছে, তাই স্বাভাবিকভাবেই তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তার ৩টি আসনে আমাদের বিকল্প প্রার্থী রয়েছেন। তাদের মনোনয়নপত্র বৈধ হলে, আইন অনুযায়ী তারাই হবেন বিএনপি মনোনীত প্রার্থী। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে নির্বাচন পেছানোরও […]