চট্টগ্রামের বোয়ালখালীতে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়ে ১টি শটগান, ২টি গুলি এবং একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। এই ঘটনায় দোকান মালিক মো. সাইফুল আলমকে আটক করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম কধুরখীল চৌধুরী হাটে এই অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল পশ্চিম কধুরখীল গ্রামের হাজী আব্দুল হকের ছেলে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল কধুরখীল চৌধুরী হাটের ওই দোকানে তল্লাশি চালায়। এসময় সিলিন্ডারের আড়ালে লুকিয়ে রাখা […]