চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

খাগড়াছড়িতে খাল খনন কাজে ব্যবহৃত স্কেভেটর পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

খাল খনন কাজে ব্যবহৃত স্কেভেটর পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

খাগড়াছড়ি সংবাদদাতা

২২ মে, ২০২৬ | ৯:১২ অপরাহ্ণ

খাগড়াছড়ির গুইমারায় খাল খনন কাজে ব্যবহৃত একটি স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২১ মে) রাতে এই ঘটনা ঘটে।  স্কেভেটরটি হাফছড়ির পিলাক খাল খননের জন্য আনা হয়েছিল।

বিয়য়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।  তিনি জানান, খবর পেয়ে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট