দেশে মোবাইল হ্যান্ডসেট আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক আরোপ ও এনইআইআর (NEIR) সিস্টেম চালুর উদ্যোগকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য ‘বিপর্যয় ডেকে আনা সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন মোবাইল ব্যবসায়ীরা। তাদের দাবি, এই নীতি কার্যকর হলে দেশের কোটি মানুষ প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়বে, দাম বৃদ্ধি পাবে লাগামহীনভাবে এবং পুরো মোবাইল খাত ধ্বংসের মুখে পড়বে। এছাড়া ডিবির হাতে গ্রেপ্তার বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি আবু সাঈদকে মুক্তি না দেওয়া হলে গণআন্দোলনে নামারও ঘোষণা দিয়েছেন তারা। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা […]