চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

বায়েজিদে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৬ | ৯:২৪ অপরাহ্ণ

বায়েজিদ বোস্তামী থানা এলাকায় চকলেট দেওয়ার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী মো. হাসান। শুক্রবার বায়েজিদের মান্ডাটিলা এলাকার এ ঘটনায়  মো. হাসানকে আটক করেছে পুলিশ। সে ঐ এলাকার প্রহরীর কাজ করে।

শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় প্রতিবেশী মো. হাসানকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট