চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলকে আটক করা হয়েছে বলে করেছে পরিবার । সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশের একটি দল সাদা পোশাকে তাকে হেফাজতে নেয় । তবে এ বিষয়ে সিএমপির পক্ষ থেকে এখনো কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি। এ বিষয়ে সাইফুলের ভাই ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধা মো. শাহীন অভিযোগ করে বলেন, চিকিৎসার উদ্দেশ্যে তার ভাই ঢাকায় গিয়েছিলেন। সেখানে ডিবির সদস্য পরিচয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কিছু লোক তাকে তুলে নিয়ে যায়। […]