চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আনোয়ারায় শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আনোয়ারা সংবাদদাতা

১ জুন, ২০২৬ | ৪:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মোহাম্মদ ফারুক (২৪) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (৩১ মে) দিবাগত রাতে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রায়পুর ইউনিয়নর পূর্ব গহিরা গ্রামের হাড়িয়া পাড়া এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে।

 

থানা সূত্রে জানা গেছে, গত ২ মে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে আবু তাহের (৪২), রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইনের (২২) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে আসছিল।

 

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মামলার অন্যতম এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আজ আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাত ১০টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী তার খালার বাসা থেকে একই এলাকার খালাতো বোনের বাড়িতে যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। পরে পরিবার বিষয়টি জানতে পেরে থানায় মামলা দায়ের করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট