চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে এক কোটি ৯৮ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের মামলায় মো. মনিরুল ইসলাম প্রকাশ অপু (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন।
গ্রেপ্তার মো. মনিরুল ইসলাম প্রকাশ অপু (৩৮) চাঁদপুরের হাইমচর থানার নীলকমল এলাকার মালত বাড়ির মো. আবদুল মান্নানের ছেলে।
পুলিশ জানায় আসামি মনিরুলকে গ্রেপ্তারের পর আজ আদালতে সোপর্দ করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ












