কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা ও নগদ টাকাসহ সাইফুল ইসলাম (২১) নামে এক সিএনজি অটোরিকশাসহ চালককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার সাইফুল ইসলাম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর একটি দল সন্দেহভাজন সিএনজিটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে পেছনের সিটের মালামাল রাখার জায়গা থেকে ১০টি প্যাকেটে রাখা ইয়াবাগুলো জব্দ করা হয়। মাদকদ্রব্য ছাড়াও তার কাছ থেকে ১টি মোবাইল সেট এবং নগদ ১ […]