চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় বাস-টমটমের মুখোমুখি সংঘর্ষে আহত ২

পেকুয়ায় বাস-টমটমের মুখোমুখি সংঘর্ষে আহত ২

পেকুয়া সংবাদদাতা

১ জুন, ২০২৬ | ৪:০৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকায় কক্সবাজারগামী বলাকা পরিবহনের বাস ও সবজি ভর্তি টমটমের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন।

 

আহত দুইজন হলেন- টমটম চালক মগনামার ওসমান ও কুতুবদিয়ার তরকারি ব্যবসায়ী আবুল ফয়েজ।

 

সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে পেকুয়া-মগনামা বানৌজা সাবমেরিন সড়কের মগনামা বাজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সকালে মগনামা থেকে যাত্রী নিয়ে মগনামা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় বলাকা পরিবহনের (মুন্সিগঞ্জ – জ ১১-০০৫৯) একটি বাস। বাসটি মগনামা বাজার পাড়া স্টেশনে পৌঁছলে বিপরীত থেকে আসা সবজিভর্তি একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমে থাকা তরকারি ব্যবসায়ী ও টমটম চালক গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদের দুইজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।

 

হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা গেছে, আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদেরকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।

 

মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বদিউল আলম বলেন, সকালে বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে জেনেছি। এতে দুইজন আহত হয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্টদের সড়কে আরও সতর্কতার সঙ্গে চলাচলের আহবান জানাচ্ছি।

 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘সকালে মগনামায় একটি বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও টমটম জব্দ করা হয়েছে। বাস চালক পলাতক রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট