ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নামছেন। দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটে পৌঁছে তারেক রহমান প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর তিনি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন। সফরকালে সিলেটের বিভিন্ন এলাকায় পথসভা ও জনসভায় বক্তব্য দেওয়ার পরিকল্পনা রয়েছে। ঢাকায় এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মওদুদ হোসেন আলমগীর বলেন, সামনে জাতীয় নির্বাচন। সেই প্রেক্ষাপটে ২২ […]