চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল

আনোয়ারা সংবাদদাতা

১ জুন, ২০২৬ | ৪:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

সোমবার (১ জুন) সকালে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দক্ষিণ চট্টগ্রামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নেতৃত্বে উপজেলার চাতরী চৌমুহনীর উত্তর পাশে অবস্থিত শশী কমিউনিটি সেন্টার এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়।

 

মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আটক নেতাকর্মীদের মুক্তি এবং দেশব্যাপী চলমান ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হয় বলে ভিডিওতে দাবি করা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

 

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ভিডিওটি আজকের নয়, আগের কোনো ভিডিও হতে পারে, যা আজ সামনে এসেছে। তিনি আরও বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট