চট্টগ্রাম নগরী কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘণ্টার মধ্যে সমাপ্তির ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার দামপাড়াস্থ কন্ট্রোল রুমে সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি এই ঘোষণা দেন। এর আগে দুপুর ২টা থেকে নগরীর কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি। মেয়র বলেন, আমি সকাল ৯টা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ কার্যক্রম তদারকি করেছি। চসিকের ডাম্প ট্রাক, কম্পেক্টর, পে লোডারসহ ৩৭৯ টি গাড়ি নিয়ে ৩২০০ শ্রমিক পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করছেন। সঙ্গে সঙ্গে পানি ও ব্লিচিং পাউডার […]