যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধের মুখে ইরানের তেল রফতানি কার্যত স্থবির হয়ে পড়েছে, যার ফলে দেশটিতে তেলের মজুত নিয়ে চরম সংকট তৈরি হয়েছে। রফতানি পথ বন্ধ হয়ে যাওয়ায় তেলের মজুত এখন ধারণক্ষমতার প্রান্তসীমায় পৌঁছেছে। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে, ইরান এখন তাদের পরিত্যক্ত শিল্প গুদাম ও পুরোনো নাজুক ট্যাংকে তেল সংরক্ষণের মরিয়া চেষ্টা চালাচ্ছে। রফতানিতে বড় ধস ও উৎপাদন হ্রাসের শঙ্কা গত ১৩ এপ্রিল মার্কিন নৌ-অবরোধ আরোপের পর ইরানের তেল রফতানিতে নাটকীয় পরিবর্তন এসেছে। তথ্য অনুযায়ী, এপ্রিলের শুরুতে ইরান দৈনিক ২১ […]