কক্সবাজারের কুতুবদিয়ায় সন্ধ্যায় পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার কিনে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আবুল কাশেম (৬০) নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী সংলগ্ন স্থানীয় একটি বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেইজ্যার পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাড়ি সংলগ্ন ডায়াবেটিস মার্কেটে যান আবুল কাশেম। ফেরার পথে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে […]