চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আঁধারমানিক দীঘির পাড় এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। বুধবার (২২ জুলাই) দুপুরে পদুয়া ইউনিয়নের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দেলোয়ারের বাড়ির ছাদে একটি মুরগির খামার রয়েছে। দুপুরে সেই খামারে নতুন করে মুরগির বাচ্চা তোলার প্রস্তুতি চলছিল। এ সময় খামারের বৈদ্যুতিক হোল্ডার মেরামত করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন দেলোয়ার। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার […]