চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আফতাব মজুমদার জয় (২৮) চট্টগ্রাম মহানগর এনসিপি’র আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরীর খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা আবছারের ছেলে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় নগরীর হালিশহর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। রাতে তাকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নগরীর আগ্রাবাদ এলাকার একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় […]