চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের খান দিঘি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি সড়কের পাশে বিলে পড়ে উল্টে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক […]