‘হেপাটাইটিস’ শব্দটি শুনলেই অধিকাংশ মানুষের মনে প্রথমেই আসে জন্ডিস। আবার অনেকেই মনে করেন, জন্ডিস নিজেই একটি রোগ এবং সেটিই হেপাটাইটিস। বাস্তবে এই ধারণা পুরোপুরি সঠিক নয়। জন্ডিস কোনো রোগের নাম নয়; এটি একটি উপসর্গ, যা বিভিন্ন কারণে হতে পারে। হেপাটাইটিস তার একটি কারণ হলেও একমাত্র কারণ নয়। তাই হেপাটাইটিস সম্পর্কে সঠিক ধারণা থাকা এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেপাটাইটিস বলতে মূলত লিভারের প্রদাহকে বোঝায়। এটি সাধারণত ভাইরাসের সংক্রমণে হলেও কিছু ক্ষেত্রে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ, কিছু […]