চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবনের অপরাধে তিন জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার মধ্যম শাকপুরার বাবুল দেবনাথের ছেলে রিমন দেবনাথ (২৫), পূর্ব শাকপুরার মৃত মধুসুদন দে’র ছেলে শান্ত দে (২৫) ও পশ্চিম খিতাপচরের শাহ আলমের ছেলে শাহিন আলম লিটন (৩২)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাদের এ দণ্ড দেন।
পূর্বকোণ/পিআর
















