পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাওয়ালাকোটে স্থানীয়দের নির্বাচন বর্জন আন্দোলন দমনে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে পাকিস্তানি বাহিনী। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে অন্তত ২০ জন আন্দোলনকারী নিহত এবং ৫০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাওয়ালাকোটের দ্রিক এইথ এলাকায় কোনো রকম সতর্কবার্তা ছাড়াই সমবেত জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে প্রশাসন। এ ঘটনায় নিহতদের মধ্যে আছেন জয়েন্ট প্রটেস্ট অ্যাকশন কমিটির (জেএএসি) মুখপাত্র উমর নাজির কাশ্মীরির ভাই উসমান নাজির। গত ৫ জুন পাক-নিয়ন্ত্রিত […]