রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ শিকারের সরঞ্জামসহ বিশ হাজার ফুট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় কাপ্তাই বিএফডিসি ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে গাছকাটা ছড়া,হাজাছড়ি, গবঘোনা,বাঘছড়ি হতে ৪টি মাছ ধরার সাধারণ নৌকা এবং দশ হাজার ফুট কারেন্ট জাল ও দশ হাজার ফুট সুতার জাল জব্দ করে। কাপ্তাই বিএফডিসি উপ-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জানান, রবিবার রাত হতে সোমবার দুপুর ১২টা পর্যন্ত হ্রদে অভিযান চালিয়ে উপরোক্ত মাছ ধরার সরঞ্জাম উদ্বার করা হয়। […]