প্রযুক্তির প্রতি অদম্য আগ্রহ আর শেখার প্রবল ইচ্ছার সামনে সুযোগের অভাব যে কোনো বাধা হতে পারে না, তার উদাহরণ যমজ ভাই তানভীর হাসান ও তাফসীর হাসান। তাদের বয়স মাত্র ১১ বছর, পড়ছে ষষ্ঠ শ্রেণিতে। এই বয়সেই তারা অ্যাপ স্টোর ‘বিডিঅ্যাপস’-এর সর্বকনিষ্ঠ ডেভেলপার হিসেবে যুক্ত হয়েছে। শরীয়তপুরের এই দুই ভাই কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই গত তিন বছর ধরে ইউটিউব ও ইন্টারনেটের বিভিন্ন ফ্রি রিসোর্স ব্যবহার করে কোডিং এবং অ্যাপ ডেভেলপমেন্ট শিখছে। ল্যাপটপ বা কম্পিউটার না থাকায় এতদিন মায়ের স্মার্টফোনে কোডিং অনুশীলন […]