ম্যাচের একেবারে শেষ দিকের ঘটনা। কাসেমিরো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি থেকে একটি গোল শোধ করে নরওয়ে গোলকিপারকে কিছু একটা বলেন নেইমার। সেটাও নরওয়ে গোলকিপারের কাছে গিয়ে। ব্রাজিলের একটি টিভি অনুষ্ঠান নেইমার ও নিলান্ডের মধ্যে হওয়া কথোপকথন সামনে এনেছে। পেনাল্টি নেওয়ার আগে নেইমার নিলান্ডের সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলতে চেয়েছেন। নিলান্ডকে উসকে দিতে গিয়ে বলেছেন, ‘পেনাল্টিটা কোন দিকে মারব? তুমি কোন দিকে চাও?’ পুরো ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করা নরওয়েজিয়ান গোলকিপার নিলান্ডও দমে যাননি। তিনি […]